বান্দরবানের পাহাড় থেকে আপনার ঘরে
আমরা অনেকেই বাজার থেকে কলা কিনে খাই, কিন্তু আমরা জানিনা সেগুলো কীভাবে পাকানো হয়েছে বা তাতে ফরমালিন আছে কি না?
ভেজালের এই যুগে এবং বর্তমানে চারপাশের প্রচুর ‘জাঙ্ক ফুড’-এর ভিড়ে আমরা চেয়েছি এমন কিছু তৈরি করতে যা আপনার স্বাস্থ্যের জন্য কোন ক্ষতিকর নয়।
হোম মেইড বা ছোট পারিবারিক উৎপাদন। পরিপক্ব পাকা কলার সাথে সুপার ফুড মিক্সড করে ডিহাইড্রেটেড করা , স্বাস্থ্যসম্মত প্যাকেজিং।
শিশু থেকে বয়স্ক —সবার জন্য এটি হতে পারে সকাল-বিকাল নিরাপদ ও স্বাস্থ্যকর স্নেকস।